বিবর্তন বাংলায় লেখা প্রকাশের জন্য একজন লেখককে অবশ্যই নিম্নবর্ণিত নীতিমালা/শর্তসমূহের সাথে একমত হতে হবে। একটি লেখা যদি নিম্নবর্ণিত কোন নীতির সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তা অগ্রহণযোগ্য হবে। অতএব সম্মানিত লেখক সাধারণকে লেখা প্রেরণের পূর্বে নিম্নবর্ণিত নীতিমালা/শর্তসমূহ গভীরভাবে/সতর্কতার সাথে পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- লেখা প্রকাশের জন্য প্রত্যেক লেখককে বিবর্তনের ওয়েবসাইটে রেজিস্টার্ড হতে হবে। (ব্যতিক্রমঃ পোস্ট অফিস প্রকাশনা)
- রেজিস্ট্রেশনের পর প্যানেল থেকে নতুন লেখা জমা দেয়া যাবে। তবে তা বিবর্তনে প্রকাশের পূর্বে একজন মডারেটর/অ্যাডমিন তা রিভিউ করবেন।
- কোনো প্রকার লেখা যা কোনো রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, জাতি সম্প্রদায় ইত্যাদি'র প্রতি আক্রমণাত্নক বা উষ্কানীমূলক, তা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হবে এবং প্রত্যাখ্যান করা হবে।
- রিপোর্ট বা সংবাদভিত্তিক কোন আর্টিক্যাল বা প্রবন্ধে উল্লেখিত সংবাদ-এর তথ্য সূত্র অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অন্যথায় লেখা মনোনীত হবে না।
- লেখা অবশ্যই স্বরচিত হতে হবে। পূর্বে কোন প্রিন্ট মিডিয়া, ম্যাগাজিন পত্রিকা ইত্যাদি অন্য কোথাও (ব্লগসাইট ব্যতীত) প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়।
- বিবর্তনে প্রকাশিত লেখা অনলাইনে অন্যত্র প্রকাশের ক্ষেত্রে "প্রথম প্রকাশঃ বিবর্তন বাংলা" লিখে বিবর্তনে প্রকাশিত সংশ্লিষ্ট লেখাটির লিংক দিয়ে দিতে হবে। বিবর্তনে প্রকাশিত কোন লেখা ট্যাগহীন অবস্থায় অন্যত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট লেখাটি বিবর্তন আর্কাইভ থেকে মুছে দেয়া হতে পারে।
- রেজিস্ট্রেশনের সময় প্রতিটি তথ্য নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। পরবর্তী ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের ঘটনা পরিলক্ষিত হলে আমরা সংশ্লিষ্ট লেখকের একাউন্ট মুছে দিতে পারি বা স্থগিত রাখতে পারি। এ সংক্রান্ত তথ্যের জন্য “গোপনীয়তার নীতি” পাতা দেখুন।
- যেকোন সময় নীতিমালায় নতুন নীতি সংযোজিত, পরিমার্জিত বা বর্ধিত করা হতে পারে। এক্ষেত্রে বিবর্তনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
উপরে বর্ণিত সকল নীতিমালার সঙ্গে একমত পোষণ করার মাধ্যমে আপনি বিবর্তনে রেজিস্ট্রেশন করতে পারেন।