নিয়মের বেড়াজালে বন্দী থেকে সাহিত্যের নতুন ধারা সৃষ্টির কথা কতটুকুই বা ভাবা যেতে পারে? নিয়মের বেড়াজাল ভেঙ্গেই বঙ্কিম,শরৎচন্দ্র কিংবা রবীন্দ্রনাথের যে সাহিত্যকর্ম তা বাংলা ভাষাকে করেছে পরিপুষ্ঠ । আমরা জানি, তরূণ প্রজন্মের মাথায় ভাবনার অন্ত নেই। কিন্তু সবসময়ই তাদের ভাবনাগুলোকে গুরুত্ব দেয়না বিভিন্ন প্রকাশকরা। তাহলে সাহিত্য চর্চা কথাটি কতটুকু সার্থকতা পেল? যে তরূণ প্রজন্ম নিয়ম ভাঙ্গতে প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ়সংকল্প নতুন কোনো ধারাকে, নতুন কোনো সাহিত্যকর্মকে জন্ম দিতে, তাদেরকে নিয়েই আমাদের এই পথচলা ।
বাংলা সাহিত্যকে আরো একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা অনলাইনে প্রকাশ করছি সম্পূর্ণ বাংলা ভাষার সংবাদ, সাহিত্য ও বিনোদন পত্রিকা, বিবর্তন। যেখানে যে কেউ স্বরচিত গল্প, কবিতা, রচনা, রিপোর্ট ইত্যাদি পাঠাতে পারেন এবং প্রকাশ করতে পারেন। আমরা চাই বাঙ্গালীর প্রতিভাবানদের প্রতিভার সুপ্রসারিত বিকাশ, আর তাই প্রযুক্তির ছোঁয়ায় আমরা বাংলা ভাষাকে করে তুলি আরো সৌন্দর্য্যময়, আরো প্রসারিত।
বাংলা ভাষাকে বিশ্বের সাথে পরিচিত করে দেয়ার উদ্দেশ্যে আমাদের এ কার্যক্রমে আপনিও অংশগ্রহণ করুন, আপনার লেখা পাঠিয়ে দিন। আমাদের এই পথচলায় আপনার মূল্যবান, গঠনমূলক মতামত, পরামর্শ আমাদেরকে জানান। আপনার সর্বাত্নক সহযোগিতায় আমাদের পথ চলার একমাত্র পাথেয়।