দেশের বরেণ্য ব্যক্তিবর্গের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এক শোক প্রস্তাব গৃহীত হয়। বরেণ্য ব্যক্তিবর্গরা হলেন যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. গোলাম সাকলায়েন, ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক আবু নছর মোঃ গাজীউল হক এবং কিংবদন্তি সরোদশিল্পী ওস্তাদ আলী আকবর খাঁ।
উল্লেখ্য যে, শোক প্রস্তাবে উল্লেখিত ব্যক্তিবর্গ তাহাদের জীবদ্দশায় নিজ নিজ অবস্থানে থেকে সমাজ ও দেশের জন্য যে অবদান রেখে গেছেন তা দেশ ও জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডলের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যবৃন্দ মরহুমদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তা’আলার নিকট মোনাজাত করেন।
দেওয়ান রাশীদুল হাসান
পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা দফতর