বাংলা আমার আকাশলিপি
অতুল ধাত্রী মা
বাংলাবিহীন অন্ধহৃদি...
রক্ত যেন স্তব্ধবই... বাতাস বধির স্বপ্নগুলো কানা।
বাংলা আমার আকাশলিপি
অতুল ধাত্রী মা
বাংলাবিহীন হৃতগন্ধি
ভোরের বকুল... জীবন্মৃত ভূঁইচাঁপাদের কান্নাভর্তি ডানা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৭-০৬-২০১০