আমাদের বাড়ির উঠোনে ছিলো মায়ের হাতের জবা।
ছিলো লিলি ও কাঠালিচাঁপা।
সন্ধের বাতাসে বড়ো ফুলেল আনন্দনের জের বয়ে যেতো রাত্রি অব্দি।
যতক্ষণ না দুচোখে ঘুম নাবতো পাঁজর যেন নদী!
যেন যোজন দূরের পাঠে এপার-ওপার এক করা সব ঢেউ
পড়ে নিচ্ছে পিপাসার্ত কেউ!
এবঙ অবাঙলিপি?
তাও বুঝি বা মুখর দিনলিপি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৭-০৬-২০১০