পরিচয়
বেলা সকাল ১০ টা ১০ মিনিট।সামিয়ার আজ স্কুল নেই। একটা সোশিয়াল নেটয়ার্কিং সাইট এ চ্যাট করতে ঢুকেছে।
Rasel_gr8: হ্যালো।
Pinky_swtgirl: হাই।
Rasel_gr8: কেমন আছ?
Pinky_swtgirl:ভাল না।
Rasel_gr8: কেন?
Pinky_swtgirl:আজ আমার মন খারাপ।
Rasel_gr8: আমি তোমার মন ভাল করে দিতে পারব।তোমার নাম কি?
Pinky_swtgirl:সামিয়া জাফরিন পিংকি।তোমার নাম রাসেল?
Rasel_gr8: হ্যা। রাসেল আহমেদ।তোমার asl টা জানতে পারি?
Pinky_swtgirl: ১৬ এফ। তোমার?
Rasel_gr8: ১৭ এম।আমরা কি বন্ধু হতে পারি?
Pinky_swtgirl: হতে পারি।ঃ)
Rasel_gr8: থ্যাংক ইউঃ)ঃ)ঃ)
এক মাস পর..................................................................।।
Pinky_swtgirl: কাল তুমি নেট এ আস নি কেন? ঃ@
Rasel_gr8:কাল ক্রেডিট ছিলনা।
Pinky_swtgirl: তাহলে এটা জানাবে না? আমি শুধু শুধু অপেক্ষা করলাম।
Rasel_gr8: সরি।ঃ(
Pinky_swtgirl: ওকে। আজ আমার স্কুল নেই।ঃ)ঃ)ঃ)
Rasel_gr8: গ্রেট নিউজ ঃ) কি করবে আজ সারাদিন?
Pinky_swtgirl:তোমার সাথে চ্যাট করব ঃ)
Rasel_grt: এটা তো আর গ্রেট নিউজ় ঃ)ঃ)ঃ) তোমাকে আমার খুব ভাল লাগে। ঃ)
Pinky_swtgirl: তাই? ঃ)
Rasel_gr8: হুম । পিংকি তোমার মোবাইল নাম্বার দিবে?
Pinky_swtgirl: দিব। তবে এখন না। ঃ)
Rasel_gr8: তবে কখন? চ্যাটে তো সব কথা বলা যায় না। ঃ(
Pinky_swtgirl: যখন দিতে মনে হবে ঃ) ঃ) ঃ)
আর ও কয়েকমাস পর.............................................।
Rasel_gr8: কেমন আছ জান?
Pinky_swtgirl: ভাল। তুমি যখন জান বল খুব সুইট লাগে ঃ)ঃ)
Rasel_gr8: তাই নাকি! খেয়ে দেখতে হবে। ঃ)
Pinky_swtgirl: হি হি হি হি ঃ) ঃ) ঃ)
Rasel_gr8: কালকে রাতে হঠাত ফোন রেখে দিলে কেন?
Pinky_swtgirl: আব্বু এসেছিল জান। তাই রাখতে হল।ঃ(
Rasel_gr8: আজকে রাতে কি কথা হবে?
Pinky_swtgirl: হ্যা। বারোটার পর কল দিও। ঃ)ঃ)ঃ)
Rasel_gr8: আজকে একটা পিকচার দেও না।
Pinky_swtgirl: কাল না এম.এম.এস করে দিলাম দুইটা! ঃ-o
Rasel_gr8: তোমার ছবি আর ও দেখতে ইচ্ছা করে।
Pinky_swtgirl: আচ্ছা দিব আরেকটা। ওকে হানি?
Rasel_gr8: থ্যাংক ইউ জান। মুয়াহ ঃ-* ঃ-*
Pinky_swtgirl: মুয়াহ ঃ-* কাল রাতে তোমাকে আমি সপ্নে দেখেছি।
Rasel_gr8: সত্যি ?
Pinky_swtgirl: হ্যা , তুমি আমার জন্য আইস্ক্রিম নিয়ে এসেছ।তোমাকে সাদা সার্টে সুন্দর লাগছিল।
এভাবে চলতে থাকে একবছর।তারপর..........................................
Pinky_swtgirl: রাসেল আম্মু না করেছে তোমার সাথে কথা বলতে। আমি তোমার সাথে কোন সম্পর্ক রাখতে পারব না।
Rasel_gr8: এতদিন লাভ করে এখন এটা বল কেন?
Pinky_swtgirl: এখন বলি কারন এখন আমি বুঝতে পারছি এটা সম্বভ না।আমার পরিবার এটা মানবে না।তোমার পরিবার ও না।
Rasel_gr8: দূর! তোমার মত মেয়ের সাথে আমি এতদিন লাভ করেছিলাম। ইউ প্লে গেম উইথ মে।তুমি আমার সাথে গেম খেলছ।
Pinky_swtgirl: আমি গেম খেলি নাই।তুমি পারবে আমাকে সিওরিটি দিতে যে তুমি আমাকে ম্যারেজ করবে? পারবে না।
Rasel_gr8: আমি তো বলেছি আমি চেস্টা করব।
Pinky_swtgirl: আমি ঠিক করেছি ব্রেক-আপ করব।আমার মোবাইল নাম্বার ও চেঞ্জ করেছি।প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি।তুমি খুব ভাল ছেলে। দোয়া করি তুমি সুখী হও।
Rasel_gr8: তাহলে এতদিন ধরে দেখা আমাদের সপ্নের কি হবে?
Pinky_swtgirl: আমি জানি না। আমি চলে যাচ্ছি। বাই।
Rasel_gr8: প্লিজ একটু অপেক্ষা কর।
THE USER PINKY_SWTGIRL IS NOT IN ONLINE
এটা একটা নেটলাভের স্টোরি। রাসেল ও পিংকি হয়ত সত্যি ই একে অপরকে ভালবেসেছিল। কিন্তু প্রযুক্তির কল্যানে তারা কাছাকাছি এসেছিল, তাদের মধ্যে সৃস্টি হয়েছিল অবুঝ ভালবাসার সেই প্রযুক্তির সাথে সমান তালে এগিয়ে যায় নি সমসাময়িক সমাজ। ফলে আজ পিংকি জানেনা রাসেল কোথায়, রাসেল জানেনা পিংকি সরাসরি দেখতে কেমন।তাদের দেখা কখন ও হয় নি, হয়ত হবে ও না। তারা হয়ত ভুলে যেতে চাইবে ইট ওয়াজ এন এক্সিডেন্ট বলে.....................কিন্তু সত্যি ই কি পারবে তারা ভুলে যেতে?.............................................তাদের উদ্যেশ্যে দুটি অনুকাব্য
১।
পুর্নিমার-ই রাতে কিংবা হঠাত কোন প্রভাতে
আমায় যদি পরে মনে হাসিস কোনমতে
জানি তুই আমায় ভেবে কাঁদিস এখন সন্ধারাতে।
২।
সপ্ন যখন দিয়েছে ডুব বাঁশঝাড়ের ওই পাশে
তোর চোখের কোনে কেন একফোঁটা জল আসে
হাসতে যদি না পারিস কান্না একটু থামা
আমার দেখা সপ্নগুলো বাক্স থেকে নামা।