বলিউডের দুই জনপ্রিয় তারকা রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের মধ্যকার সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কারণ হিসেবে অনেক কিছুর কথাই উল্লেখ করা হচ্ছে। কেউ কেউ দায়ী করছেন ক্যাটরিনার সঙ্গে রনবীরের বন্ধুত্বকে। কেউ আবার বলছেন দীপিকা রনবীরের সবটুকু মনযোগ তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করাতেই সরে এসেছেন রনবীর কাপুর। কিংবা রনবীর দীপিকার উপর সম্পূর্ণ মনযোগ না দেওয়াতে দীপিকাই সরে গেছেন। তবে মিডিয়া জগতে এই বিচ্ছেদের নতুন কারণ হিসেবে আলোচিত হচ্ছে রনবীরের মায়ের দীপিকাকে অপছন্দ করার ব্যাপারটি। জানা গেছে, রনবীরের মা নিতু কাপুর মোটেই পছন্দ করতেন না বলিউডি তারকা দীপিকাকে।
রনবীর ও দীপিকা প্রায় দুই বছর অত্যন্ত গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলেন। অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে দীপিকা একবারও রনবীরের মায়ের কাছে আসতে পারেনি। বলা বাহুল্য, দীপিকা চেষ্টার কোনো ত্রুটি না করা সত্ত্বেও নিতু কাপুরের ধারে-কাছেও ঘেঁষতে পারেনি ‘ওম শান্তি ওম’ ফিল্মের মধ্য দিয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা এই অভিনেত্রী।
দি টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা গেছে, এ ব্যাপারে নিতু কাপুরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তখন দীপিকা রনবীরের গার্লফ্রেন্ড ছিল, তবে এখন তা আর নয়।’
সংবাদমাধ্যমটির সূত্রে জানা গেছে, এরই মধ্যে আরেক তারকা ক্যাটরিনা কাইফের ও রনবীর কাপুরের ‘আজব প্রেম কি গজব কাহানি’ এবং ‘রাজনীতি’ ছবির পর তাদের মধ্যকার সম্পর্ক কিছুটা গাঢ় হয়েছে।
এ বিষয়টিকে হয়তো খুব একটা গুরুত্ব দেয়া হতো না যদি না রনবীরের ঘর থেকেই ভ্রু উঁচু করে ফেলার মতো সংবাদ না আসতো। দি টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নিতু কাপুর তার ছেলের বর্তমান পছন্দকে বেশ সমর্থন দিচ্ছেন। নিতু ও ক্যাটরিনা দু’জন কথাবার্তা বলার সময় অধিকাংশ বিষয়েই একমত হয়ে থাকেন। অর্থাৎ, ক্যাটরিনার পছন্দ-অপছন্দ রনবীরের মায়ের পছন্দ-অপছন্দের সঙ্গে অনেকখানিই মিলে যায়।
সূত্র জানিয়েছে, ক্যাটরিনা কাইফ নিতু কাপুরকে বেশ সম্মান করেন এবং তাদের মধ্যকার সম্পর্ক বেশ ভালো। অন্যদিকে ক্যাটরিনাকে ভালো আচার-আচরণ ও আদব-কায়দা মেনে চলা একজন মেয়ে বলেই মনে করেন নিতু কাপুর, যার ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে ক্যাটরিনার।
তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি ‘সেক্সিয়েস্ট ওমেন’ খ্যাত বলিউডি তারকা ক্যাটরিনা কাইফ।